| বঙ্গাব্দ
ad728
ad728

কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসার'র সঙ্গে শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়

রিপোর্টারের নামঃ Starline Admin
  • আপডেট টাইম : 03-03-2026 ইং
  • 318571 বার পঠিত
কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসার'র  সঙ্গে শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়
ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষা অফিসার'র সঙ্গে শিক্ষক সমিতির শুভেচ্ছা বিনিময়


নোয়াখালী প্রতিনিধি:

কোম্পানীগঞ্জ উপজেলায় নব যোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফ উল আলমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (এস-১২০৬৮) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আজ বিকেলে উপজেলা শিক্ষা অধিদপ্তর কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সমিতির নেতৃবৃন্দ নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ ও বিভিন্ন শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফ উল আলম শিক্ষক নেতৃবৃন্দের সাথে পরিচিত হয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group