| বঙ্গাব্দ
ad728
ad728

বালিগাঁওয়ে শহীদ মোস্তফা মুনিরের পরিবারের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা দোলন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 18-03-2026 ইং
  • 307852 বার পঠিত
বালিগাঁওয়ে শহীদ মোস্তফা মুনিরের পরিবারের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা দোলন
ছবির ক্যাপশন: দলের নেতা দোলন


নিজস্ব প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মোস্তফা মুনিরের পরিবারের পাশে দাঁড়িয়েছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনের পক্ষ থেকে তার পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

রোববার (গতকাল) জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মু. দেলোয়ার হোসাইন দোলন শহীদ মোস্তফা মুনিরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক  মু. দেলোয়ার হোসাইন দোলন বলেন, শহীদ মোস্তফা মুনির ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৩ সালের ৫ আগস্ট আওয়ামী সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।  এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি ।

তিনি আরও বলেন, শহীদ মোস্তফা মুনিরের পরিবারের পাশে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল অতীতের মতো ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group