স্টাফ রিপোর্টার:
ফেনীতে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইপিজেড স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী)।
শনিবার বিকেলে শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ন্যাপ ভাসানী কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জননেতা মাস্টার গিয়াস উদ্দিন ভূঁইয়া।
ন্যাপ ভাসানী ফেনী জেলা কমিটির সভাপতি মাস্টার শাহজাহানের সভাপতিত্বে ও সহ-সভাপতি শহীদুল আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাস্টার আবদুল লতিফ, জাসদের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দিন সাচ্চু, ন্যাপ ভাসানী কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকোট নুরুল আবছার মুকুল, গেরিলা মুক্তিযোদ্ধা আবু তাহের ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বক্তারা বলেন, ফেনীতে অবিলম্বে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। নচেৎ দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে ইনশাআল্লাহ।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |