নিজস্ব প্রতিনিধি
ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব জয়নাল আবেদীন-এর সঙ্গে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা, ফেনীর পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে মাদ্রাসার পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, ওয়ালমেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, নৈতিক ও আদর্শিক শিক্ষাদানের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
মাননীয় সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন মাদ্রাসার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গঠনে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীন, এডুকেশন ডিরেক্টর মাওলানা মাঈন উদ্দিন ফয়সাল, ফারুক আহমদ শামীমসহ প্রতিষ্ঠানের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |