| বঙ্গাব্দ
ad728
ad728

শর্শদিতে মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে খননকাজের মান নিশ্চিত করা হবে -ভিপি জয়নাল এমপি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 02-06-2026 ইং
  • 1332 বার পঠিত
শর্শদিতে মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন  বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে খননকাজের মান নিশ্চিত করা হবে  -ভিপি জয়নাল এমপি
ছবির ক্যাপশন: শর্শদিতে মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে খননকাজের মান নিশ্চিত করা হবে -ভিপি জয়নাল এমপি


স্টাফ রিপোর্টার

বরাদ্দ ও বাজেটের সাথে সামঞ্জস্য রেখে খননকাজের মান নিশ্চিত করতে হবে। ঠিকাদারকে নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করা হবে। অন্যথায় এলাকাবাসী মনিটরিং করবে এবং আমরাও বিষয়টি তদারকি করব। ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন (ভিপি) এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার ইউনিয়নের গাগরা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে তিনি খনন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার।

অনুষ্ঠানে ভিপি জয়নাল বলেন, “বাজেট অধিবেশনের আগেই আমরা আজ খাল খনন কাজের উদ্বোধন করতে পেরেছি। আমরা দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “সরকার প্রয়োজনীয় সব খাল পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে খননের উদ্যোগ গ্রহণ করেছে।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত প্রায় ৫ দশমিক ৭২৫ কিলোমিটার দীর্ঘ খালটি খনন করা হবে। খাল খননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, সদস্য সচিব দেলোয়ার হোসেন বাবুল, শর্শদি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক তারেক ইকবাল মনি এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল বাবলুসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া অনুষ্ঠানে শর্শদি ইউনিয়নের প্রশাসক ইকবাল হোসেন ভূঁইয়া, যুবদল নেতা কাজী ওমর ফারুক, জহিরুল ইসলাম সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে শর্শদি মাদরাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group