| বঙ্গাব্দ
ad728
ad728

জাতীয় সংসদে এমপি রানুর হুঁশিয়ারি ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা না হলে ৪ এমপির আমরণ অনশন!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 09-06-2026 ইং
  • 84323 বার পঠিত
জাতীয় সংসদে এমপি রানুর হুঁশিয়ারি  ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা না হলে ৪ এমপির আমরণ অনশন!
ছবির ক্যাপশন: জাতীয় সংসদে এমপি রানুর হুঁশিয়ারি ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা না হলে ৪ এমপির আমরণ অনশন!


নিজস্ব প্রতিনিধি

ফেনীর গণমানুষের দাবি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা না হবে আমরণ অনশনের হুশিয়ারী দিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্যকালে তিনি এ হুশিয়ারী দেন।

তিনি বলেন, ভৌগোলিকভাবে ফেনী একটি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলা বিগত কয়েক বছর উন্নয়ন বঞ্চিত ছিল। আমরা এ সংসদে ৪ জন এমপি এসেছি।  একজন যোগ্য মন্ত্রী পেয়েছি। আমাদের ৪ জন এমপির দাবি, ফেনীর গণমানুষের দাবি, ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। ইতিপূর্বে ফেনীতে একটি প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। চাঁদা না দেওয়ার কারণে সেই মেডিকেল কলেজ পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল আওয়ামীলীগের সন্ত্রাসীরা। আওয়ামীলীগ কোন কিছু প্রতিষ্ঠা করতে জানে না, তারা শুধু ধ্বংস করতে জানে।  কিন্তু বিএনপি গড়তে জানে। মাননীয় প্রধানমন্ত্রী ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠে নির্বাচনী সভায় অঙ্গীকার করেছিলেন, তিনি ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন করবেন। এই দাবিটি যতদিন পূরণ না হবে, ততদিন এই দাবির পক্ষে এই সংসদে কথা বলে যাব। প্রয়োজনে এই সংসদের দক্ষিণ প্লাজায় আমরা ৪জন এমপি আমরণ অনশন করব। এই বিষয়টি অতি জরুরী বিদায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমার অনেক প্রিয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group