| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে ৫ ফার্মেসীকে ২৭ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 09-06-2026 ইং
  • 84324 বার পঠিত
মিরসরাইয়ে ৫ ফার্মেসীকে ২৭ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে ৫ ফার্মেসীকে ২৭ হাজার টাকা জরিমানা


মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি ফার্মেসিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার উপজেলার মিঠাছড়া বাজার ও মিরসরাই বাজারের কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় মোট পাঁচটি মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়।

এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, বিভিন্ন ফার্মেসিতে মেয়াদবিহীন ও নিষিদ্ধ ওষুধ বিক্রয় ও মজুদ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা কিংবা মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসা পরিচালনার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান ও মো. ফজলুল হক। অপরাধের মাত্রা বিবেচনায় হক ফার্মেসিকে ১০ হাজার টাকা, হাবীব ফার্মেসিকে ৫ হাজার টাকা, নুরজাহান ফার্মেসিকে ৫ হাজার টাকা, ভ্ইূঞা ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং ফাল্গুনী ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের এ সময় ব্যবসায়ীদের ওষুধ সংক্রান্ত আইন সম্পর্কে সচেতন থাকতে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান।

অভিযানে মিরসরাই থানা পুলিশের সদস্যরা এবং জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group