স্টাফ রিপোর্টার
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের সম্মানে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফলেশ্বর দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি নিহত হন। কিন্তু তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন আজও মানুষের মাঝে সমানভাবে অনুপ্রেরণা জোগাচ্ছে।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে এ ধারা অব্যাহত থাকবে।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ফেনী জেলা শাখার আহ্বায়ক মীর মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবল ও সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ফলেশ্বর দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন। পরে তিনি এতিম শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল বিতরণ করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |