পরশুরাম প্রতিনিধি
পরশুরাম উপজেলার বঙ্মাহমুদ ইউনিয়নের ভেদা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রকল্পটির উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ভেদা খালের পুনঃখনন সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি সঠিকভাবে ও নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা যায়, বঙ্মাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর থেকে কহুয়া নদী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ভেদা খালের পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ টাকা। ইউনিয়ন পরিষদের মাধ্যমে গঠিত প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি (পিআইসি) প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে। খাল খননের পর বাঁধের দুই পাশে বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহাম্মদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওদিকে খালখনন উদ্বোধন শেষে খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |