| বঙ্গাব্দ
ad728
সকল খবর

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনী জেলা যুবদল

চট্টগ্রামে বন্যার্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ফেনী জেলা যুবদল। গতকাল বুধবার সকালে ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাতের নেতৃত্বে ১২ সদস্যের একটি টিম ৫ শতাধিক খাবারের প্যাকেট ও নগদ অর্থ সহায়তা নিয়ে চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় পৌঁছে।

বিস্তারিত...

ফেনীতে জুলাই সনদ, গণভোট বাস্তবায়ন সংক্রান্ত ১১ দলীয় জোটের সেমিনার অনুষ্ঠিত

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটেরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় জোটের ফেনী জেলার আয়োজনে গতকাল সোমবার বিকেলে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিস্তারিত...

ফেনীতে এবি পার্টির মতবিনিময় সভা পুরাতন রাজনীতির মাধ্যমে বড় দলগুলো তরুণদের থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে -ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা কার্যালয়ে ফেনী জেলা ও উপজেলার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তিনি জেলা ও উপজেলার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে বাংলাদেশ রাষ্ট্র মেরামতের জন্য এবি পার্টির যে বয়ানে নতুন রাজনীতির সূচনা করেছিল তারই প্রতিফলন জুলাই গণঅভ্যুত্থান। এজন্য জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতির সাথে পুরাতন আমলের রাজনীতির কোন সম্পর্ক নেই।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে ১১ দলীয় জোটের সেমিনার জুলাই সনদের পক্ষে অবস্থান না নেওয়া মানে গণঅভ্যুত্থানকে অস্বীকার করা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে আয়োজিত ১১ দলীয় জোটের সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "জুলাই সনদের পক্ষে অবস্থান না নেওয়া মানে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করা। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশের মানুষ আবারও শোষণের শিকার হবে। প্রয়োজন হলে এ দাবিতে আবারও গণঅভ্যুত্থান সৃষ্টি হবে।"

বিস্তারিত...

২০ বছরের কষ্টের স্বীকৃতি পত্রিকা বিপণন কর্মীকে বাইক উপহার দিলেন এমপি মজনু

দীর্ঘ ২ দশক ধরে সাইকেলে করে প্রত্যন্ত অঞ্চলে পত্রিকা পৌঁছে দেওয়া পত্রিকা বিপণন কর্মী মো. ইউনুছকে একটি ইলেকট্রিক বাইক উপহার দিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু।

বিস্তারিত...

এনসিপির দক্ষিনাঞ্চলীয় জুলাই পদযাত্রার উদ্বোধন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার উদ্বোধন গত বৃহস্পতিবার বিকালে ফেনীর সোনাগাজী পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পদযাত্রার উদ্বোধন করেন দলের দক্ষিনাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এমপি। পথযাত্রা পৌর-শহরের পশ্চিম বাজার থেকে শুরু হয়ে পৌরসভা মাঠে গিয়ে পথ সভায় মিলিত হয়।

বিস্তারিত...

এনসিপির দক্ষিণাঞ্চলীয় পদযাত্রার উদ্বোধন আজ সোনাগাজী আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় পদযাত্রা উদ্বোধন করতে আজ সোনাগাজী আসছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

বিস্তারিত...

মিরসরাইয়ে বড়তাকিয়া মাদরাসার ভবনের ভিত্তিপ্রস্তর বর্তমান সরকার শিক্ষার জন্য কাজ করে যাচ্ছে -নুরুল আমিন এমপি

মিরসরাই উপজেলার বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগ ও এতিমখানার নির্মিতব্য ৫ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসার সহ-সুপার মাওলানা জহুরুল হক ও এম এম আরিফের যৌথ সঞ্চালনায় এবং সাবেক ইউপি সদস্য জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

বিস্তারিত...

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশে বক্তারা ‘শেখ হাসিনা দেশে ফিরলে স্থান হবে লাল দালানে’

‘চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার বলেছেন, মাঝে মাঝে আপা দেশে ফেরার হুমকি দেয়। দেশে তো ফিরবেন, তবে আপনার স্থান হবে লাল বিল্ডিংয়ের ভেতরে। এদেশের জনগন আপনাকে রান্না করা ভাত খাওয়ার সুযোগ দেয়নি, আবার দেশে ফেরার স্বপ্ন দেখেন। এটা শুধু দুঃস্বপ্ন্ন হয়ে থাকবে।’

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ট্রাংক রোড জিরো পয়েন্ট, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জা

বিস্তারিত...

দক্ষ ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়তে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ -এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাজীবনই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শিক্ষকদের আন্তরিক পরিচর্যা, দিকনির্দেশনা ও উৎসাহ একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে।

বিস্তারিত...

পরশুরামে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এমপি মজনু

পরশুরামে আত্ম কর্মসংস্থানে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। মেশিন বিতরণের পর এমপি এলাকার সাধারণ মানুষের সাথে জনদুর্ভোগসহ পারিবারিক সামাজিক বিভিন্ন সমস্যা নিরসন কাজ করেন। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

বিস্তারিত...

বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হাফেজ আহমেদ’র বিদায় *জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির শ্রদ্ধা*

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি, সাবেক জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট হাফেজ আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে ফেনী শহরের রামপুর এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

বিস্তারিত...

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গাইবান্ধায় বিএনপির হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group