বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতি ফেনী জেলা শাখার নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিজয়ি প্যানেলের চেয়ারম্যান মো. মজিবুল হক ও সাধারন সম্পাদক মো ইয়াকুব পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশের তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ আবু আবিদ।
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উত্তর সহদেবপুর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে ভোট প্রক্রিয়ার শেষে সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কমিটির সভাপতি পদে ২৯ ভোট পেয়ে বিজয়ী হন তপন কুমার নাথ, আর ১১ ভোট পেয়ে ২য় হয়েছেন ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেব নাথ। ৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হলেন এডভোকেট বাদল দেব নাথ।
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাট বাজার পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আরজু এবং সহ-সভাপতি পদে মুজিবুর রহমান নির্বাচিত হয়েছেন।