| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাই জেনারেল হাসপাতাল উদ্বোধন সরকার উন্নত স্বাস্থ্য সেবার জন্য কাজ করছে

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-07-2026 ইং
  • 11 বার পঠিত
মিরসরাই জেনারেল হাসপাতাল উদ্বোধন  সরকার উন্নত স্বাস্থ্য সেবার জন্য কাজ করছে
ছবির ক্যাপশন: মিরসরাই জেনারেল হাসপাতাল উদ্বোধন সরকার উন্নত স্বাস্থ্য সেবার জন্য কাজ করছে


মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই জেনারেল হাসপাতাল বেবি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মিরসরাই পৌরসদরে ফিতা কেটে উদ্বোধন করেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফরহাদ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। 

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মিরসরাই কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, নিজামপুর কলেজে সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, মিরসরাই পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহেদ হোসাইন, উপজেলা তাঁতী দলের আহবায়ক নুরেরচ্ছাফা ডিপটি, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, হাসপাতালের শেয়ার হোল্ডার আশরাফ উদ্দিন, মো. আজম উদ্দিন, ফরহাদ হোসেন, মোর্শেদ আলম জুয়েল, তৌহিদুল ইসলাম নিশান, হোসেন মো. মাসুম, ফাজানা ইয়াসমিন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফরহাদ হোসাইন বলেন, ‘আমরা ব্যবসা করতে নয় মিরসরাইয়ের মানুষকে সেবা দিতে হাসপাতাল চালু করেছি। যেখানে নবজাতক শিশুদের জন্য পূর্নাঙ্গ এনআইসিইউ চিকিৎসা সেবা সহ অত্যাধুনিক মেশিনে বিভিন্ন ডায়াগনস্টিক সেবা প্রদান করা হবে। স্বল্প খরচে রোগীরা মিরসরাই থেকে আধুনিক সেবা পাবেন।’

প্রধান অতিথি নুরুল আমিন এমপি বলেন, ‘বর্তমান সরকার জনগণের স্বাস্থ্য সেবার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ৫০ শয্যা বিশিষ্ট মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্কে ১০০ শয্যায় রূপান্তর করার প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার আবুতোরাবে আরো ১টি স্বাস্থ্য কমপ্লেঙ্ নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। জনগণের দৌঁড়গোড়ায় স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে সরকার বদ্ধ পরিকর। সরকারের পাশাপাশি বেসরকারি ভাবে যে হাসপাতালগুলো পরিচালিত হয় তারা যদি স্বল্পমূল্যে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করে তাহলে জনগণ আরো উপকৃত হবে। মিরসরাই জেনারেল হাসপাতাল বেবি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার মিরসরাইবাসীকে সঠিক সেবা দিবে বলে আমি বিশ্বাস করি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group