| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরামে স্কুলের ভবণ ও ব্রিজ উদ্বোধন নতুন করে আরো বেশকিছু প্রকল্প নেওয়া হয়েছে -এমপি মজনু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-07-2026 ইং
  • 16 বার পঠিত
পরশুরামে স্কুলের ভবণ ও ব্রিজ উদ্বোধন   নতুন করে আরো বেশকিছু প্রকল্প নেওয়া হয়েছে  -এমপি মজনু
ছবির ক্যাপশন: পরশুরামে স্কুলের ভবণ ও ব্রিজ উদ্বোধন নতুন করে আরো বেশকিছু প্রকল্প নেওয়া হয়েছে -এমপি মজনু



পরশুরাম প্রতিনিধি:

পরশুরামে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক নানা কর্মসূচিসহ শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন ও সেতু উদ্বোধন করেন এমপি রফিকুল আলম মজনু।

সোমবার পরশুরামে ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ১টি নতুন সেতুর শুভ উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

সকাল ১০ টা থেকে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উন্মোচনের মধ্য দিয়ে উপজেলার ৬টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও ২টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

পরবর্তীতে তিনি শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশপুরী প্রাথমিক বিদ্যালয়, নিজ কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কাউতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন ও উদ্বোধন করেন এবং বৃক্ষ রোপন শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

একই দিন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পূর্ব সাহেবনগর ও গদানগর এলাকার সিলোনিয়া খালের ওপর নির্মিত নতুন একটি ব্রিজের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য। দিনের কর্মসূচি শেষে তিনি উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুন্সি রফিকুল আলম মজনু বলেন, আজকে সকাল থেকেই আমরা এই পরশুরাম উপজেলা এবং পৌরসভার ভেতরে আমরা ছয়টি প্রাইমারি স্কুলের নতুন ভবন উদ্বোধন করেছি। ২টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ দিয়েছি এবং একটি ব্রিজ উদ্বোধন করেছি। এভাবে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলাতে এই কাজগুলো উদ্বোধন করছি এবং নতুন নতুন আরও অনেক প্রকল্প আমাদের চলছে। সারাদিনের বিভিন্ন কর্ম শেষে আমরা পরশুরাম উপজেলার অফিসার্স ক্লাবে অসুস্থ ও দুস্থদের মাঝে সরকারি অর্থ চেকের মাধ্যমে বিতরণ করেছি।এভাবে আমাদের আজকের সারাদিনের কার্যক্রম চলেছে। ইনশাআল্লাহ, আমাদের এই কার্যক্রম আগামী দিনে অব্যাহত থাকবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, ফেনী জজকোটের এপিপি এডভোকেট আব্দুল আলিম মাকসুদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group