শহর প্রতিনিধি:
আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ সফল করতে ফেনীর মহিপাল এলাকায় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেছে ১১ দলীয় ঐক্য।
গতকাল মঙ্গলবার সকালে মহিপাল প্লাজা থেকে এই কর্মসূচি শুরু করা হয়। ফ্লাইওভারের নিচ থেকে নোয়াখালী, চট্টগ্রাম ও ঢাকা বাস টার্মিনালসহ মহিপালের বিভিন্ন এলাকায় জনসাধারণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এরপর ফ্লাইওভার নিচে এসে সবাই মিলিত হয়।
লিফলেট বিতরণে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি জাফর আহমদ মোল্লা, শহর জামায়াতের আমীর নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, মিডিয়া ও প্রচার সম্পাদক জাকির হোসেন রুবেলসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ অংশ নেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |