| বঙ্গাব্দ
ad728
ad728

শিশুস্বাস্থ্য গবেষণায় পিএইচডি অর্জন করলেন সুসমিতা আফরোজ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 02-06-2026 ইং
  • 1092 বার পঠিত
শিশুস্বাস্থ্য গবেষণায় পিএইচডি অর্জন করলেন সুসমিতা আফরোজ
ছবির ক্যাপশন: শিশুস্বাস্থ্য গবেষণায় পিএইচডি অর্জন করলেন সুসমিতা আফরোজ


সোনাগাজী প্রতিনিধি 

নরওয়ের ইউনিভার্সিটি অব সাউথ-ইস্টার্ন (টঝঘ) থেকে শিশুস্বাস্থ্য গবেষণায় পিএইচডি অর্জন করেছেন সুসমিতা আফরোজ।  গত ২৮ মে ২০২৬ তিনি সফলভাবে গবেষণাকর্মের চূড়ান্ত প্রতিরক্ষা (চযউ উবভবহপব) সম্পন্ন করে ‘ডক্টর’ উপাধি লাভ করেন।

তিনি ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের আলী আহম্মেদ মাস্টার বাড়ির মনিরুল হক পাশার সহধর্মিণী। 

ড. সুসমিতা আফরোজের গবেষণার বিষয় ছিল জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাকালীন বিকিরণ (জধফরধঃরড়হ) গ্রহণের মাত্রা ও সংশ্লিষ্ট ঝুঁকি মূল্যায়ন। সংশ্লিষ্টদের মতে, তাঁর গবেষণার ফলাফল শিশুদের চিকিৎসায় বিকিরণজনিত ঝুঁকি কমাতে এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষাজীবনে তিনি ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ফিজিঙ্ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০১৮ সালে নরওয়ের ইউনিভার্সিটি অব বারগেন থেকে মেডিকেল ফিজিঙ্ বিষয়ে বিশেষায়িত মাস্টার্স সম্পন্ন করেন। পরে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (অওটই)-এর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষকতা করেন। ২০২১ সালে তিনি নরওয়েতে পিএইচডি গবেষণায় যুক্ত হন।

বর্তমানে ড. সুসমিতা আফরোজ নরওয়ের একটি স্বনামধন্য হাসপাতালে মেডিকেল ফিজিসিস্ট ও গবেষক হিসেবে কর্মরত রয়েছেন। ক্যান্সার রোগীদের জন্য রেডিয়েশন থেরাপির নিরাপদ ও কার্যকর প্রয়োগ, চিকিৎসার মানোন্নয়ন এবং বিকিরণজনিত ঝুঁকি হ্রাসে তিনি গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে তাঁর স্বামী মনিরুল হক পাশা জনস্বাস্থ্য ও গবেষণা খাতে কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব বারগেন এবং ইউনিভার্সিটি অব অসলো থেকে উচ্চশিক্ষা অর্জন করেছেন। কর্মজীবনের শুরুতে তিনি আইসিডিডিআর, বি ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে গবেষনার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ডে সিনিয়র সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নরওয়ের জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (ঘড়ৎবিমরধহ ওহংঃরঃঁঃব ড়ভ চঁনষরপ ঐবধষঃয)-এ সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ড. সুসমিতা আফরোজের পিএইচডি অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে মানবকল্যাণে তাঁর গবেষণা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group