| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলগাজীতে হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেফতার - ৩

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 02-06-2026 ইং
  • 1079 বার পঠিত
ফুলগাজীতে হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেফতার - ৩
ছবির ক্যাপশন: ফুলগাজীতে হত্যা মামলায় বাবা-ছেলেসহ গ্রেফতার - ৩


ফুলগাজী প্রতিনিধি 

ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের একটি হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার ১নং আসামী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ঋষ্যমুখ গ্রামের মনির আহমেদের ছেলে মো. ইয়াছিন আরাফাত ওরফে রিমন (২২) ও তার ছোট ভাই মামলার ৩নং আসামি  মোহাম্মদ হাসান ওরফে রাকিব (২০)। 

গত সোমবার দিবাগত রাতে পুলিশ চট্টগ্রাম জেলার চাঁদগাঁও থানাধীন মোহরা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৩১ মে চট্টগ্রাম জেলার চাঁদগাঁও থেকে পুলিশ মামলার ২নং আসামি মো. মনির আহমেদ (৬০) কে গ্রেপ্তার করে। 

মামলার তদন্ত কর্মকর্তা ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন জানান, আমজাদহাট ইউনিয়নের আলোচিত এই হত্যা মামলার বাবা-ছেলেসহ পুলিশ ৩ জনকে গ্রেফতার কেরেছে। তিনি বলেন, গত ৩১ মে পুলিশ মামলার দুই নম্বর আসামী মনির হোসেনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর থেকে পুলিশের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, ঘটনার মূলহোতাসহ প্রধান তিন আসামিকে পুলিশ চট্টগ্রাম এলাকার বিভিন্ন যায়গায় থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গতকাল মঙ্গলবার দুই আসামীকে ফেনীর বিচারিক হাকিম  আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

পুলিশ জানায়, গত ২৫ মে আমজাদহাট ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ঋষ্যমুখ এলাকায় চোরাচালানের বিরোধের জেরে মনির আহমেদ ও তার দুই ছেলে দেশীয় অস্রহাতে আব্দুল হান্নানকে (৫০) কুপিয়ে গুরুতর আহত করে। এতে আব্দুল হান্নান ও তার ভাই আব্দুল ওহাব গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  সেখানে গত ২৯ মে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হান্নান মারা যান। 

এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ৭ জনকে বিবাধী করে ফুলগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ হান্নান হত্যা মামলায় বাবা-ছেলেসহ প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group