'কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে'-এই স্লোগান নিয়ে ফেনীতে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল রোববার সকালে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কার্যক্রমের শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচার করা হয়েছে। এ উপলক্ষে ফেনী জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল বুধবার সদর উপজেলার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে বড় পর্দায় অনুষ্ঠানটি উপভোগের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ফেনীতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরীর উদ্যোগে রথযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও বিভিন্ন মন্দিরে ফল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে ফেনী শহরের জগন্নাথ বাড়ি মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতি
ফেনীর পরশুরামে সীমান্তবর্তী ও বন্যাপ্রবণ এলাকার মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার আগাম প্রস্তুতিমূলক সচেতনতা সভা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ফেনী ব্যাটেলিয়ান (বিজিবি-৪)। গতকাল বুধবার উপজেলার পরশুরাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি ফেনী ব্যাটালিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ফেনীতে দৈনিক ‘আমার কাগজ’ পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, সুশাসন এবং গণতন্ত্র একই সূত্রে গাঁথা। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সুশাসন নিশ্চিত করা সম্ভব, আর সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বক্তারা একটি স্বাধীন, দায়িত্বশীল এবং অনুসন্ধানী গণমাধ্যমের ওপর গুরুত্বারোপ করে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের প্রতিপক্ষ নয়, বরং গঠনমূলক ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে রাষ্ট্রকে আরও শক্তিশালী করতে কাজ করে।
ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হামলার সঙ্গে জড়িত সকল আসামি এবং নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সাংবাদিকতাকে দলীয়করণ করবেন না। মানুষের জনদুর্ভোগ ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন। জাতির উন্নয়নে গণমাধ্যমকর্মীরা কাজ করলে দেশ এগিয়ে যাবে। তাহলে সাংবাদিক সমাজ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।
সাপ্তাহিক হকার্স পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ফেনী প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি সাংবাদিক নুরুল করিম মজুমদারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনী প্রেস ক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সাপ্তাহিক হকার্স পরিবারের আয়োজনে
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার পাশাপাশি গণমাধ্যম, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এ আয়োজন করা হয়।
দাগনভূঞা প্রেস ক্লাবের ২৬-২৭ সালের কমিটির প্রথম কার্যকরী কমিটির সভা গতকাল শনিবার প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লবের সবাপতি সৈয়দ ইয়াছিন সুমন (নিউজ ২৪) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম রহমান সোহেলের (দৈনিক আমার ফেনী) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা সহকারী
দীর্ঘ ৫ বছর পর ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য গঠিত নতুন কমিটিতে অ্যাডভোকেট সমীর কর সভাপতি এবং শান্তি রঞ্জন চৌধুরী সাধারণ সম্পাদক ও সুরঞ্জিত নাগ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বিকেলে ফেনী শহরের ঐতিহ্যবাহী জয়কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী অধিবেশনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একে অপরকে সহযোগিতা করেই দেশকে এগিয়ে নিতে হবে।’ এমন আহ্বান জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)।
ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মত ফেনীতেও অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। 'মানবতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা' স্লোগানে ফারাজ হোসেন ফাউন্ডেশন ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসের আয়োজনে ফেনীতে এ ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন তিনশ মানুষ।
ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ৩ শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সোনাগাজী উপজেলা কৃষক দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দল নেতা নুর করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু।
পরশুরাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।