| বঙ্গাব্দ
ad728
ad728

মিরসরাইয়ে নুরুল আমিন এমপিকে সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-07-2026 ইং
  • 8 বার পঠিত
মিরসরাইয়ে নুরুল আমিন এমপিকে সংবর্ধনা
ছবির ক্যাপশন: মিরসরাইয়ে নুরুল আমিন এমপিকে সংবর্ধনা


মিরসরাই প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাহেরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়।

সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান নুর হোসেনের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সালাহ উদ্দিন আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নুরুল আমিন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। 

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য সচিব দিদারুল আলম মিলন, সাবেক যুগ্ম আহবায়ক বদরুদৌজা, কামাল পাশা, মাহমুদুল হক, উপজেলা যুবদলের সমন্বয়ক হারুন উর রশীদ, এসএম সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, উপজেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ চৌধুরী, সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর উদ্দিন, যুগ্ম আহবায়ক শাহজাহান খোকন, সদস্য সচিব মো. হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম বাবু। 

এসময় উপস্থিত ছিলেন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সদস্য নাজমুল করিম, নাজিম উদ্দিন, এফকে জাহেদ, ডা. নাসির, ডা. জসিম, জদু মিয়া, আদনান মাহমুদ চৌধুরী, নুর উন নবী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হক চৌধুরী, সাহেরখালী ইউনিয়ন কৃষকদলের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ কিরন, সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ। 

সংবর্ধিত অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন এমপি বলেন, ‘৭১ এর পরাজিত শক্তিরা সরকারকে উৎখাত করার চেষ্টা করছে। জনগন ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জওয়াব দিবে। আপনারা বিএনপির সহযোগিতায় বিরোধীদল হওয়ার সুযোগ পেয়েছেন। আপনাদের গাড়িতে রাষ্ট্রীয় পতাকা লেগেছে। আর আজ আপনারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে ৯৬ সালে আওয়ামীলীগের সাথে পেয়েছেন ২ সীট। যার বিনিময়ে আপনাদের নেতাদের ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আজকে আবার ২৪ এর পরাজিত শক্তির সাথে আঁতাত করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসেছে, রাষ্ট্রের অনেক কাজ। আ’লীগ রাষ্ট্রের প্রত্যেক রন্ধে রন্ধে তাদের লোক ডুকিয়েছে। সময় নিয়ে নিয়ে ফ্যাসিস্টের দোশরদের বিদায় করতে হবে। সেজন্য সময় দিতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি যে ৩১ দফার যে দাবী দিয়েছে তা বাস্তবায়ন করে বিএনপির বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাবে। দেশের স্বাধীণতা রক্ষা করবে।’

মিরসরাইকে মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত উপজেলা করার জন্য নেতাকর্মীদের সহায়তা চেয়ে নুরুল আমিন এমপি বলেন, ‘মিরসরাইয়ে যে সকল কালভার্ট-রাস্তা ভাঙ্গা তা পর্যায়ক্রমে সংস্কার করা হবে। তার আগে উপজেলাকে মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীরা মাদক সেবনকারী-ব্যবসায়ী, সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। প্রথমে তাদের মাদক ও অপরাধমূলক কাজ থেকে সরে আসতে বলবেন; যদি সংশোধন না হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।’ 

এদিকে একইদিন বিকেলে নুরুল আমিন এমপি উপজেলার সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৩ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group