শহর প্রতিনিধি:
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফেনী সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ আবু ইউসুফ।
শনিবার সন্ধ্যায় ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, গত ১০ এপ্রিল আমার বিরুদ্ধে কয়েকটি পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কাল্পনিক খবর প্রচার করা হয়। এতে আমার রাজনৈতিক ইমেজ ও মান সম্মান ক্ষুন্ন হয়েছে।
প্রকৃতপক্ষে, আমি ছাত্র জীবন থেকে ছাত্রদল, পরবর্তীতে যুবদল, এবং সর্বশেষ মৎস্যজীবী দলের ফেনী সদর উপজেলার আহবায়ক হিসাবে দ্বায়িত্ব পালন করছি। গত ১৭/০১/২০২৬ ইং তারিখে এলাকায় জায়গা জমির একটা সালিস কে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা অসত্য বিভ্রান্তিমূলক খবর প্রচার করার জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেল জুলিম নির্যাতনের শিকার হয়ে বেশ কয়েক বার কারাবরন করতে হয়েছে আমাকে। সর্বশেষ ২০২৪ সালের ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে দীর্ঘ ১৭ দিন করাবরন করে ২০২৪ সালে ৬ আগষ্ট জেল থেকে মুক্তি পাই। এর পর থেকে এলাকার মানুষের দারে দারে গিয়ে আমার জাতীয়তাবাদী আদর্শের দলকে সু-সংঘটিত করার কাজ করে যাচ্ছি। যার কারনে কিছু লোকের প্রতিহিংসার শিকার হচ্ছি। তার বহিঃপ্রকাশ হিসাবে আমার বিরুদ্ধে কিছু হাইব্রীড উদীয়মান নেতা উঠে পড়ে লেগেছে এবং ষড়যন্ত্রের জাল পেতেছে এবং গত ১০ এপ্রিল ফেনী বেপরোয়া বিএনপি নেতাকর্মীর শিরোনামে একটি সংবাদ পরিবেশিত হয়। যাহা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক।
তিনি, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, বগইড গ্রামের যে পুকুরের মাছের কথা বলা হয়েছে পত্রিকাটিতে ঐ পুকুরটি কোন জায়গায় এবং কোন স্থানে? এটা আমি আপনাদের মাধ্যমে জানতে চাই? এটা সম্পূর্ণ অসত্য মিথ্যা এবং বানোয়াট।
আসলে দুঃখজনক হলেও সত্যি যে, আমি মূলত এলাকায় কিছু দুষ্কৃতিকারী লোকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং মাথানত না করার কারনে ভিলেজ পলিটিক্স অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। আমি আমার দলের শীর্ষ নেতাদের প্রতি আমি সবিনয়ে অনুরোধ করছি এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য ও দলের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রি মহল এই কাজটি করিয়েছে। আমি বলিষ্ঠ কন্ঠে বলেতে চাই এই ধরনের কোন কাজের সাথে আমি সম্পৃক্ত নই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিরোধপূর্ণ ভুমির মালিক, মোহাম্মদ বেলাল হোসেন মিয়া, তাসলিমা আক্তার লিপি ও ফেনী সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আবু তাহের।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |