| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে মন্ত্রীকে ‘প্রিয় নবী’ সম্বোধনের ঘটনায় দু:খ প্রকাশ করলেন জেলা পরিষদ’র প্রশাসক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 02-06-2026 ইং
  • 4392 বার পঠিত
ফেনীতে মন্ত্রীকে ‘প্রিয় নবী’ সম্বোধনের ঘটনায়  দু:খ প্রকাশ করলেন জেলা পরিষদ’র প্রশাসক
ছবির ক্যাপশন: ফেনীতে মন্ত্রীকে ‘প্রিয় নবী’ সম্বোধনের ঘটনায় দু:খ প্রকাশ করলেন জেলা পরিষদ’র প্রশাসক


স্টাফ রিপোর্টার 

দাগনভূঞা উপজেলা বিএনপির একটি সভায় পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপিকে ‘প্রিয় নবী’ সম্বোধন করে বক্তব্য দেয়ার ঘটনাটি ‘স্লিপঅবট্যাংক’ উল্লেখ করে দু:খ প্রকাশ করেছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক। 

তিনি গতকাল সোমবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, সেদিন আমাদের নেতাকে সম্বোধন করতে গিয়ে ‘প্রিয় নেতা’ বলতে গিয়ে ভুলবশত ‘প্রিয় নবী’ বলে ফেলেছি। অনাকাঙ্খিত এ ভুলের জন্য আমি অনুতপ্ত। আমি সবার কাছে ক্ষমা চাই। এ বিষয়ে আমি আল্লাহ তায়ালার কাছে তাওবা করছি। যতদিন বাঁচবো; ততদিন তাওবা করবো। আগামীতে এ ধরনের ভুল বাক্য আমার মুখ থেকে বের হওয়ার আগে যাতে আমার মৃত্যু হয় আমি সেই প্রত্যাশাই করি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group