| বঙ্গাব্দ
ad728
ad728

দীর্ঘ ৩৫ বছরেও সম্পূর্ণ ক্ষতিপূরণ পাননি ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশিরা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 02-06-2026 ইং
  • 1320 বার পঠিত
দীর্ঘ ৩৫ বছরেও সম্পূর্ণ ক্ষতিপূরণ পাননি ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশিরা
ছবির ক্যাপশন: দীর্ঘ ৩৫ বছরেও সম্পূর্ণ ক্ষতিপূরণ পাননি ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশিরা


স্টাফ রিপোর্টার 

দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে গেলেও ইরাক-কুয়েত প্রত্যাগত ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা জাতিসংঘ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের বকেয়া অর্থ এখনও পাননি বলে অভিযোগ করেছেন। এ দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও নন-প্রবাসী কল্যাণ দল।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. আবু আহমেদ ভূঁঞা লিখিত বক্তব্যে বলেন, জাতিসংঘ থেকে প্রাপ্ত ৩৩ কোটি ১২ লাখ ৩০ হাজার ৮৫৫ মার্কিন ডলারের মধ্যে কত টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে এবং কত টাকা অবশিষ্ট রয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের জন্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)'র কাছে জোর দাবি জানান ।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে সংশ্লিষ্ট সংস্থাটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে অন্তর্ভুক্ত হয়। ক্ষতিপূরণের অর্থের লভ্যাংশ হিসেবে প্রাপ্ত প্রায় ৩২ কোটি টাকার মধ্যে ২৬ কোটি টাকা ব্যয়ে ঢাকার গুলশান ভাটারা মৌজায় ১৫১ কাঠা জমি ক্রয় করা হয়। বাকি ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগও করেন তিনি।

আবু আহমেদ ভূঁঞা আরও বলেন, বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রীর নজরে এলে তিনি সংশ্লিষ্ট সংস্থাকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। তবে এখনও সেই প্রতিবেদন জমা দেওয়া হয়নি। পরবর্তীতে ওই জমিতে আন্তর্জাতিক মানের হাসপাতাল ও হাউজিং প্রকল্পের নামে আওয়ামী লীগ সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও ওঠে।

তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দারস্থ হলে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়। সে অনুযায়ী প্রায় ১০ হাজার ক্ষতিগ্রস্ত ব্যক্তির তালিকা জমা দেওয়া হয়েছে। পরে ভারপ্রাপ্ত মহাপরিচালক জানান, ক্ষতিপূরণের অর্থ জনশক্তি ব্যুরোর কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু অর্থের বিষয়ে এখনও টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে জমিটি খালি পড়ে রয়েছে। ক্ষতিগ্রস্তদের ন্যায্য সম্পদ ফিরিয়ে দেওয়া অথবা ওই জমিতে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইরাক-কুয়েত প্রত্যাগত প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের ফেনী জেলা সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সুনামগঞ্জ জেলা সভাপতি হাজী আশিকুর রহমান মাসুক, নোয়াখালী অঞ্চলের সভাপতি মো. বাবুলসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group