নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-৫ আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত কোরবানির ঈদ উপহারের ১০ লক্ষ টাকার অনুদান সরকারি ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণের প্রক্রিয়াধীন থাকাকালেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয় বলে অভিযোগ করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।
গত সোমবার রাতে নির্ঝর কনভেনশন হল-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত অনুদানের অর্থ সরকারি নিয়ম-কানুন অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা ও বিতরণ করা হয়। কিন্তু কোরবান ঈদ'র অনুদানের অর্থ সরকারি ব্যাংক হিসাবে জমা হওয়ার আগেই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিভিন্ন ভুয়া (ফেক) আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে।
এমপি ফখরুল ইসলাম বলেন, জনগণের কল্যাণে বরাদ্দকৃত এই সহায়তা যথাযথ প্রক্রিয়ায় উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তিনি অপপ্রচারকারীদের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং জনগণকে গুজবের পরিবর্তে সত্য ও যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি দুই ঈদের অনুদানের অর্থ বরাদ্দ, ব্যাংকিং প্রক্রিয়া এবং বিতরণ সংক্রান্ত বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |